চট্টগ্রাম মহানগর যুবদলের মোশাররফ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়।
আদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে মোশাররফ হোসেনকে তার পূর্বের পদে বহাল করা হয়। এ সিদ্ধান্তে তার কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দ ও কৃতজ্ঞতার পরিবেশ সৃষ্টি হয়।
প্রতিক্রিয়ায় মোশাররফ হোসেন দলীয় হাইকম্যান্ড তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন,
“একজন ত্যাগী, নিবেদিত ও পরিশ্রমী নেতার প্রতি দলের এই আস্থা আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা দেবে। ইনশাআল্লাহ, যুবদল আগামী দিনগুলোতে আরও সুশৃঙ্খল ও শক্তিশালী হয়ে এগিয়ে যাবে।”
স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, এ সিদ্ধান্তে চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক কাজ আরও গতিশীল হবে বলে তারা আশা করছেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার