ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

বিভিন্ন মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মধুখালী পৌর বিএনপির দোয়ার আয়োজন


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৫-১২-২০২৫ দুপুর ৩:১৮

ফরিদপুরের মধুখালীতে পৌর বিএনপির উদ্যোগে ৫ ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের পর একযোগে নয়টি ওয়ার্ডে, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। 
পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাসের নির্দেশনায় পৌর বিএনপি নেতাকর্মীরা নিজ নিজ ওয়ার্ডে পার্শ্ববর্তী  মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করে। 
মধুখালী পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা পৌরসভার ২ নং ওয়ার্ডে গোন্দারদিয়া গ্রামে তার নিজ বাড়ি সংলগ্ন মসজিদে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। 
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস ৯ নং ওয়ার্ডের মেসরদিয়া গ্রামে তার নিজ বাড়ির সংলগ্ন মসজিদে দোয়া ও মিলাদে অংশ নেন। 
পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মন্নু ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক রাকিব জোয়ারদার  ৯ নং ওয়ার্ডে তাদের নিজ বাড়ি সংলগ্ন মসজিদে দোয়া মাহফিলে শরিক হন। 
এছারা, সহ-সভাপতি আতিয়ার রহমান মোল্লা, মির্জা সাঈদ হাসান মাসুদ, মোহাম্মদ আজহারুল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মোহাম্মদ সাইফুজ্জামান সেকেন,অর্থ সম্পাদক মেহেদী হোসেন পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত