রায়গঞ্জে স্বেচ্ছাসেবক দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
“প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার সকালে গুড নেইবারস বাংলাদেশ–এর সিরাজগঞ্জ সিডিপি অফিসের উদ্যোগে জিআর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
দিনটি উপলক্ষে সকালে শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয়দের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি বিদ্যালয় চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানবিক সেবা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের বার্তা সম্বলিত প্ল্যাকার্ড-ব্যানার ছিল অংশগ্রহণকারীদের হাতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিপি প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। সঞ্চালনায় ছিলেন সহকারী প্রোগ্রাম ম্যানেজার নিকোলাস কিস্কু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশ-এর এডুকেশন অ্যান্ড হেলথ ইমপ্লিমেন্ট বিভাগের সিনিয়র ম্যানেজার কর্ণেল কস্তা এবং জিআর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল আলম।
বক্তারা বলেন, স্বেচ্ছাসেবীরা কোনো প্রতিদান ছাড়াই মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। সমাজ পরিবর্তন, দুর্যোগ মোকাবিলা, পরিবেশ রক্ষা, শিশু সুরক্ষা, স্বাস্থ্য ও শিক্ষার প্রসারে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করতে শ্রেষ্ঠ তিন ভলেন্টিয়ারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তারা ভবিষ্যতে মানবিক কাজে আরও সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
শেষে ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন উদ্যোগ গ্রহণ এবং সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়ে খোলা আলোচনা হয়। অনুষ্ঠানে গুড নেইবারস বাংলাদেশ জানায়, ছোট ছোট মানবিক উদ্যোগই একসময় বড় পরিবর্তনের পথ তৈরি করে—আর এই পরিবর্তনের মূল শক্তি দেশের অসংখ্য নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক।
এমএসএম / এমএসএম
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক