ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জনগনের জীবনমান উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে ২৪ দফা ইশতেহারেরর বিকল্প নেই : মুকুল


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৫-১২-২০২৫ দুপুর ৩:২৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা-২০ (ধামরাই) আসনের মনোনয়ন প্রত্যাশী আসাদুল ইসলাম মুকুল বলেছেন, "মানুষের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধির জন্য আমাদের ঘোষিত ২৪ দফা ইশতেহারের কোনো বিকল্প নেই। এই ২৪ দফা দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখবে। শাপলা কলিকে জনগণ জয়যুক্ত করবেই,কারণ সাধারণ মানুষের যে পরিবর্তনের স্বপ্ন, তা কেবল জাতীয় নাগরিক পার্টির মাধ্যমেই সম্ভব।"
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাতে ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের বেরশ গ্রামে নামকীর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ ও গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এসময় তিনি এনসিপির ২৪ দফা ইশতেহার স্থানীয়দের মাঝে তুলে ধরেন।
তিনি বলেন, আমাদের দলটি নতুন,অনেকেই এখনো আমাদের দলকে পুরোপুরি চেনেন না। তাই আমরা ঘরে ঘরে যাচ্ছি,শাপলা কলির বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।
তিনি আরো বলেন,"ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতির চেতনা আমাদের সমাজের মূল শক্তি-এমন আয়োজন মানুষকে কাছাকাছি আনে, শান্তি ও ভক্তির পথ দেখায়।"
গণসংযোগে জাতীয় নাগরিক পার্টির ধামরাই উপজেলার যুগ্ম সমন্বয়কারী নাজমুল হক, যাদবপুর ইউনিয়নের প্রধান সমন্বয়কারী মোশাররফ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার