ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

খাসি জনগোষ্ঠীর জীবনযাত্রা রক্ষায় শ্রীমঙ্গলে কার্পেং ফাউন্ডেশন ও আদিবাসী ফোরামের মাঠপর্যায়ের পরিদর্শন


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৫-১২-২০২৫ দুপুর ৩:২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাসি জনগোষ্ঠীর জীবনযাপন, সামাজিক পরিবেশ ও চলমান সমস্যা পরিদর্শন করেছেন কার্পেং ফাউন্ডেশন এবং বাংলাদেশ আদিবাসী ফোরামের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে প্রতিনিধিদল প্রথমে আসলম নাহার পুঞ্জি এবং পরে বিকেলে কাইলিন নাহার পুঞ্জি পরিদর্শন করেন।

বিকেলে কাইলিন নাহার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুটি পুঞ্জির বাসিন্দাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় উপস্থিত ছিলেন কার্পেং ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার উজ্জ্বল আজিম, প্রজেক্ট অফিসার সেরিলা লামিন, বাংলাদেশ আদিবাসী ফোরাম মৌলভীবাজারের সাধারণ সম্পাদক জনক দেববর্মা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতা আবুল হাসান, বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক টুম্পা হাজং, সিনিয়র সহসভাপতি অমর শান্তি চাকমা, রিচার্ড ড্রংসহ আরও অনেকে।

সভায় বক্তারা জানান, প্রতিদিন অসংখ্য পর্যটক খাসি পুঞ্জিতে প্রবেশ করায় স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক পর্যটক পান গাছের পাতা ছিঁড়ে ফেলা, গ্রামের পরিবেশ নষ্ট করা, যেখানে-সেখানে ময়লা ফেলা, খাসি নারীদের অপ্রস্তুত অবস্থায় ছবি তোলা—এমন আচরণের মাধ্যমে পুঞ্জিবাসীদের হয়রানির শিকার করছেন। এমনকি সকালে বাসিন্দারা ঘুম থেকে ওঠার আগেই পর্যটকদের অনুপ্রবেশে ব্যক্তিগত জিনিসপত্র নষ্ট হওয়ার ঘটনাও ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এই পরিস্থিতিতে পুঞ্জিবাসীরা অত্যন্ত বিরক্ত ও উদ্বিগ্ন বলে জানান বক্তারা। তারা বলেন, খাসি পুঞ্জিগুলোকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রবণতা বন্ধ করা জরুরি। পুঞ্জিবাসীদের নিরাপত্তা, মর্যাদা এবং জীবনযাত্রা রক্ষায় প্রয়োজন সচেতনতা ও যথাযথ পদক্ষেপ।আদিবাসী নেতারা খাসি পুঞ্জিগুলোর প্রতি সম্মান প্রদর্শন ও পর্যটকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান