তানোরে গৃহবধূ অপহরণ ও ধর্ষণ: ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
রাজশাহীর তানোরে এক গৃহবধূকে (৩৪) অপহরণ করে ভাড়া বাড়িতে দুই দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে তানোর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন।
গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে এজাহারটি দাখিল করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর বিকেল ৩টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের সাহাপুর গ্রামের ওই গৃহবধূকে তাঁর স্বামী বাড়িতে না থাকার সুযোগে জোরপূর্বক তুলে নেয় স্থানীয় আসামিপক্ষের লোকজন। অভিযুক্তরা হলেন— সাহাপুর গ্রামের সুমন (৪৫), শফিকুল ইসলাম (৪৭) এবং পলাশ (৪২)। অভিযোগে বলা হয়েছে, ওইদিন অভিযুক্ত সুমন অপর দুই আসামীর সহযোগিতায় ভয়ভীতি দেখিয়ে রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীকে বাসযোগে রাজশাহী থেকে ঢাকায় নিয়ে যায়। সেখানে ভাড়া করা রুমে দুই দিন আটকে রেখে সুমন তাঁর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ২৮ নভেম্বর তাঁকে রাজশাহীতে ফিরিয়ে এনে বাসস্ট্যান্ডে ফেলে রেখে পালিয়ে যায় সুমন।
ওই গৃহবধূ দুই সন্তানের মা। বর্তমানে তিনি তানোর থানাধীন কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছেন ভুক্তভোগী অভিযোগে উল্লেখ করেছেন, ঘটনার পর আসামিপক্ষ বিভিন্নভাবে তাঁকে ও তাঁর পরিবারকে হুমকি দিচ্ছে। শফিকুলসহ অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় রয়েছে। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন সকালের সময়কে বলেন, “ভুক্তভোগীর অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ