ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুর সুগার মিলে ৫০তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৫-১২-২০২৫ রাত ১০:৫১

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর সুগার মিলের ২০২৫-২০২৬ সনের ৫০ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ নুরুজ্জামান সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ ডোঙ্গায় আখ ফেলে এ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। এর আগে ফরিদপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদের সভাপতিত্বে মিল চত্ত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ নুরুজ্জামান এনডিসি।
  বিএসএফআইসি এর চীফ ক্যামিস্ট আনিসুল আজম, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান, আখ চাষী মোঃ আবু  তালেব মোল্যা প্রমুখ। এ সময় ৭টি সাবজোনের সবোর্চ্চ আখরোপনকারী ও সর্বোচ্চ একরপ্রতি ফলন অর্জনকারী কৃষকদের পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা ওবায়েদ বিন নাসের।  মিল সূত্রে জানা যায়, এ মাড়াই মৌসুমে ৮৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৬ শতাংশ চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত