ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

কসবা উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১২-২০২৫ রাত ১১:৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কসবা উপজেলায় ব্যাপকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ জুম্মার নামাজ শেষে কসবা সদরের আড়াইবাড়ি মসজিদে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান পিপির সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন।

মাহফিলে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, কসবা পৌর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খান, কসবা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বশির চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মিয়া, কসবা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আউয়াল, আখাউড়া উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মোহসীন, কসবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক ইমু, কসবা পৌর যুবদলের আহ্বায়ক মো. মোহসীনসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মীরা।

“বেগম জিয়া দেশের মানুষের আপনজন”— আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আপনজন। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাঁর রোগমুক্তির জন্য দোয়া করছেন। তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন— এ কামনাই করছি।”

তিনি আরও বলেন “আগামী নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ বিজয় অর্জন করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। বিশেষ করে দুঃসময়ে, নিপীড়নের মুহূর্তে যারা জীবন-ঝুঁকি নিয়ে আন্দোলনে ছিলেন— তাঁদের প্রতি হাইকমান্ডের সুদৃষ্টি থাকবে বলে আমরা প্রত্যাশা করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অবশ্যই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবেন।”

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ঐক্য, এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

এমএসএম / এমএসএম

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩