ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বাগান থেকে হাত-মুখ বাঁধা যুবকের লাশ, হত্যার অভিযোগ তদন্তে পুলিশ


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৬-১২-২০২৫ দুপুর ৪:৪১

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর উত্তরপাড়া এলাকার একটি বাগান থেকে হাত ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্থানীয়দের চোখে পড়লে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, দুপুরের পর থেকে বাগান এলাকা থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কয়েকজন ভেতরে গিয়ে দেখতে পান, একটি লাশ মাটিতে পড়ে আছে এবং তার হাত ও মুখ বাঁধা অবস্থায়। এ দৃশ্য দেখে তারা দ্রুত থানায় খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে ওই যুবককে শ্বাসরোধ কিংবা অন্য কোনো উপায়ে হত্যা করে বাগানে ফেলে রাখা হয়েছে। তবে লাশের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, “লাশটির হাত ও মুখ বাঁধা ছিল—এটি স্পষ্টতই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
ঘটনাটি ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। তদন্তের স্বার্থে পুলিশ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে।

Aminur / Aminur

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান