আউশপাড়ায় “আল দ্বীন হিফজ একাডেমি”র উদ্বোধন
কুমিল্লার লাকসাম উপজেলার মধ্য আউশপাড়া গ্রামে ইয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির উদ্দিনের উদ্যোগে “আল দ্বীন হিফজ একাডেমি”র উদ্বোধন এবং চট্টগ্রামের বিখ্যাত মেজবান আয়োজন করা হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে কবর জিয়ারত, কোরআন খতম, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) মোঃ মনির উদ্দিনের উদ্যোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার পরামর্শে প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করা হয় এবং একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটিতে মোঃ মনির উদ্দিন সভাপতি এবং মাষ্টার মোঃ এমরান হোসেন ভূঁইয়াকে সদস্য সচিব করা হয়। এলাকাবাসী প্রতিষ্ঠানটির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
চট্টগ্রাম খুলশী ক্লাব লিমিটেডের সভাপতি মো. সাজ্জাদ উল্লাহ, সহ-সভাপতি মোঃ নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ শাহ জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন এবং অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সামসুউদ্দীন। আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন ইয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির উদ্দিন ও আউশপাড়া যুব সমাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ আবুল কালামের প্রতিনিধি ও লাকসাম উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক-১ মোশাররফ হোসেন মুশু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান দুলাল, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকি এবং বিএনপি মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলা। পাশাপাশি বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। চট্টগ্রামস্থ খুলশী ক্লাব লিমিটেড, বৃহত্তর কুমিল্লা সমিতি, কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন, লাকসাম সমিতির অতিথিরাও অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে মোঃ মনির উদ্দিন বলেন, “সবার সহযোগিতায় এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে চাই। আশা করছি এটি বৃহত্তর লাকসামে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে। অন্যান্য বক্তারাও উদ্যোগটির প্রশংসা করে বলেন, এটি এলাকার সামাজিক ও শিক্ষাবিষয়ক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে।
Aminur / Aminur
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার