ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ৭-১২-২০২৫ দুপুর ১১:৪৬

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে লাকসাম উপজেলার ৪নং কান্দিরপাড় ইউনিয়নে এক বিশাল নির্বাচনী সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের অশ্বতলা প্রাথমিক স্কুল মাঠ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
৪নং কান্দিরপাড় ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. সৈয়দ এ কে এম সরোয়ার উদ্দিন ছিদ্দিকী।
উক্ত নির্বাচনী উঠান বৈঠকে  বক্তব্য রাখেন এডভোকেট বদিউল আলম সুজন, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, লাকসাম উপজেলা আমির হাফেজ মাওলানা জহিরুল ইসলাম এবং লাকসাম উপজেলা সেক্রেটারি জোবায়ের ফয়সাল প্রমুখ। 
নির্বাচনী সমাবেশ ও উঠান বৈঠকে কান্দিরপাড় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সর্বস্তরের মানুষের ঢল নামে। এলাকার তরুণ, যুবক ও প্রবীণসহ সকল বয়সের মানুষের উপস্থিতিতে অশ্বতলা প্রাইমারি স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বক্তারা তাদের বক্তব্যে আগামী দিনের রাষ্ট্রগঠন ও স্থানীয় উন্নয়নে জামায়াতে ইসলামীর বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। লাকসামে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত।

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত