ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

রাজশাহী কলেজ অ্যালামনাই নির্বাচনে ক্রীড়া সম্পাদক প্রার্থী পাইলট


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৭-১২-২০২৫ দুপুর ১:৫৮

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন (RCHSCAA) ২০২৫-২৮ মেয়াদে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন রাজশাহী বিভাগের সাবেক সভাপতি মিজানুর রহমান পাইলট।তিনি ব্যক্তিগত জীবনে একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি বিগত (COVID-19)  করোনাকালীন সময় সফলতার সাথে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে সামাজিক সহযোগিতা কাজে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
এ নির্বাচনে শক্তিশালী টিম তুষার-কাকলী-তাসু প্যানেলে তিনি ক্রীড়া সম্পাদক পদে মনোনিত হয়ে ভোটে নেমেছেন ৷ তুষার-কাকলী-তাসু পরিষদ হচ্ছে প্যানেল ক'। প্যানেল ক' অভিজ্ঞতা ও উদ্যমের সমন্বয়ে গঠিত ১৯৭৫–২০১৩ ব্যাচের সদস্যদের নিয়ে গঠন করা হয়েছে। এই প্যানেলে ৪৩ জন সদস্যের মধ্যে রয়েছেন—চিকিৎসক, প্রকৌশলী , উদ্যোক্তা, ব্যাংকার, ব্যবসায়ী, সেনা ও পুলিশ অফিসার, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবকসহ উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা।
মিজানুর রহমান পাইলট বলেন, এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, বরং এটি সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা, পরিকল্পনা ও কাঠামোগত বিকাশের ভিত্তিপ্রস্তর। আমাদের প্যানেলে বিভিন্ন পেশার মানুষ থাকায় বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি কাজে লাগিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।” আমাদের প্যানেলে প্রতিটি দায়িত্ব এমন প্রার্থীকে দেওয়া হয়েছে যিনি তার পেশাগত অভিজ্ঞতার আলোকে ওই পদে দায়িত্ব পালন করার যোগ্য। এছাড়া কেন্দ্রীয় কমিটিতে ঢাকায় যোগ্য সদস্য থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্যানেলটি বলছে যে, ঢাকায় যোগাযোগ ও প্রভাব (connectivity/influence) একটি কার্যকরী ফ্যাক্টর — তাই তাদের ৪৩ জন প্যানেল সদস্যের মধ্যে প্রায় অর্ধেক রাজশাহী ও অর্ধেক ঢাকা থেকে নির্বাচিত করা হয়েছে। ‘যোগ্যতা ও কাজের বাস্তব প্রয়োজনে’ এই প্যানেলকে অন্যদের থেকে স্পষ্টভাবে আলাদা করে দেখার সুযোগ রয়েছে। “আপনি যদি রাজশাহী কলেজের এলামনাই অ্যাসোসিয়েশনকে সত্যিই এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আবেগের সঙ্গে বাস্তবতার সমন্বয় করে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনকে বিবেচনা করবেন।”

Aminur / Aminur

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান