গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে শনিবার সকাল ৯টা ৩০ মিনিটে জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন।
বিদায়ী পুলিশ সুপার হিসেবে মোঃ মিজানুর রহমান উপস্থিত হয়ে সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, তিনি ছিলেন অত্যন্ত সৎ, দক্ষ ও পেশাদারিত্বে সমৃদ্ধ একজন কর্মকর্তা। গোপালগঞ্জে দায়িত্ব পালনকালে তাঁর কর্মদক্ষতা, নিষ্ঠা ও নৈতিকতা জেলা পুলিশের মাঝে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। নিজ বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার বলেন, “গোপালগঞ্জ জেলার দায়িত্বে থাকার সময় সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও নৈতিকতার সাথে কাজ করার চেষ্টা করেছি। দায়িত্ব পালনে কোনো ক্ষেত্রে ভুল-ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি।” তিনি গোপালগঞ্জবাসী এবং সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার জন্য কল্যাণ ও শান্তিময় ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানের শেষে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আফতাব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাসানুর রহমানসহ জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।
Aminur / Aminur
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ