পাহাড়ের উন্নয়নের ধারবাহিকতা অব্যাহত রাখতে সন্ত্রীদের কঠোর হস্তে দমন করা হবে: ব্রিগেডিয়া জেনারেল মোহাম্মদ নাজমুল হক
পাহাড়ের কিছু আঞ্চলিক স্বশস্ত্র সংগঠন সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে সরকারী উন্নয়ন কার্যক্রমসহ পাহাড়ে বসবাসরত সাধারন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নকে পিছিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়া জেনারেল মোহাম্মদ নাজমুল হক।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়ন ও সদর জোনের আয়োজনে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় কাউখালী উপজেলাধীন ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২ শতাধিক শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, দুইটি স্কুল ও একটি আবাসিক হোস্টেলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন খেলাধুলার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো. একরামুল রাহাত, স্থানীয় ইউপি মেম্বার মন্টু চাকমা, অমর বিন্দু চাকমা, পুর্ণধন চাকমা, শিবমনি চাকমা, চেলাচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী মোহন চাকমা, হারাঙী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ রতন চাকমাসহ শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় তিনি আরো বলেন, পাহাড়ের এই উন্নয়নের ধারবাহিকতা অব্যাহত রাখতে সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করা হবে। সেনাবাহিনী পাহাড়ের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এখানে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিতসহ তাদের কল্যাণে কাজ করে যাবে।
Aminur / Aminur
সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান
হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।
ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।
বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ
চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা