ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

গাসিকে নাগরিক সেবার মান উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময়


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৭-১২-২০২৫ দুপুর ৩:২৮

গাজীপুর সিটি করপোরেশনের নাগরিক সেবা দ্রুত, সহজ ও ডিজিটালাইজড করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান এবং সচিব মোঃ আমিন আল পারভেজ। এসময় আরো উপস্থিত ছিলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা সোহেল রানা, প্রধান সম্পত্তি কর্মকর্তা তনিমা আফ্রাদ। সিটির অবকাঠামোগত উন্নয়ন, তথ্যপ্রবাহ সহজীকরণ, নাগরিক সেবা জোরদার, বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাট-ড্রেনেজ সংস্কার ও চলমান প্রকল্পগুলো নিয়ে বিশদ আলোচনা হয়।
প্রধান নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন- গাজীপুরের মানুষের প্রধান ভোগান্তির একটি হলো রেলওয়ের ওপর ফ্লাইওভার না থাকা। দীর্ঘদিন ধরে আটকে থাকা এই প্রকল্পের কাজ দ্রুত শুরু হতে যাচ্ছে। ফ্লাইওভার নির্মাণ হলে যানজট উল্লেখযোগ্যভাবে কমবে, শহরের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।
বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিনি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে বলেন- গাজীপুরের বর্জ্য সংকট সমাধানে আমরা নতুন পরিকল্পনা হাতে নিয়েছি। আধুনিক বর্জ্য প্রক্রিয়াজাতকরণ, ডাম্পিং ব্যবস্থার উন্নয়ন এবং ওয়ার্ড ভিত্তিক সংগ্রহ ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও সম্ভাব্যতা যাচাই চলছে। খুব দ্রুতই নাগরিকরা এর ইতিবাচক ফল পাবেন।
তথ্যপ্রবাহ সহজীকরণের বিষয়ে তিনি জানান- সাংবাদিকদের সঙ্গে দ্রুত ও নির্ভরযোগ্য যোগাযোগের জন্য একটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হবে। উন্নয়নমূলক কার্যক্রম, জরুরি ঘোষণা ও নাগরিকসেবার আপডেট তাৎক্ষণিকভাবে শেয়ার করা হবে।
সভায় সাংবাদিকরা বিভিন্ন এলাকার সমস্যা, ড্রেনেজ-সংকট, রাস্তা সংস্কার, ভোগান্তি কমানোর পথ এবং তথ্য-উপাত্ত সহজলভ্য করার বিষয়ে মতামত দেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা তাদের পরামর্শকে স্বাগত জানিয়ে বলেন- গাজীপুরের উন্নয়ন কেবল সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়; গণমাধ্যম আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিকসেবার মানোন্নয়নে আপনাদের সহযোগিতা আমাদেরকে আরও শক্তিশালী করবে।
সভায় গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত