ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাট জাতীয় ছাত্রশক্তির ৪৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৭-১২-২০২৫ দুপুর ৩:৩৭

জাতীয় ছাত্রশক্তির জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সংগঠনের সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) আবু তৌহিদ মো. সিয়াম–এর স্বাক্ষরিত এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন প্রান্ত–এর সুপারিশক্রমে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার–এর স্বাক্ষরিত ৪৮ সদস্য বিশিষ্ট  এই আহ্বায়ক কমিটি ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুমোদনক্রমে প্রকাশ করা হয়।
অনুমোদিত কমিটিতে সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল–কে আহ্বায়ক এবং মো. রাহিসুল ইসলাম–কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে নতুন এই আহ্বায়ক কমিটির মাধ্যমে জয়পুরহাট জেলায় জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর হবে। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার মান উন্নয়ন এবং মুক্তির প্রশ্নে সংগঠনটি আগের তুলনায় আরও সক্রিয় ভূমিকা রাখবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
দায়িত্ব পাওয়ার পর আহ্বায়ক সৈয়দ আহমেদ উল্লাহ শাকিল বলেন—“আমাদের জেলায় শিক্ষার মান বৃদ্ধি করা শুধু একটি লক্ষ্য নয়—এটি আমাদের দায়বদ্ধতা, আমাদের অঙ্গীকার। শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমরা একসাথে কাজ করবো, গড়বো জ্ঞানসমৃদ্ধ ও আলোকিত প্রজন্ম।”
সদস্য সচিব মো. রাহিসুল ইসলাম বলেন—“জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করা আমার জন্য শুধু একটি পদ নয়—এটি একটি অঙ্গীকার, একটি দায়িত্ব, এবং শিক্ষার্থী সমাজের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ। এই বিশ্বাস ও দায়িত্ব আমাকে যে সম্মান ও অনুপ্রেরণা দিয়েছে, তা আমি হৃদয়ে ধারণ করে সামনে এগিয়ে যেতে চাই। শিক্ষার্থীদের অধিকার, সুযোগ, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করার যে পথচলা—সেই পথের এক যোদ্ধা হতে পেরে আমি গর্বিত। আমি বিশ্বাস করি, শিক্ষার্থীরা একটি জাতির অগ্রগতির সবচেয়ে শক্তিশালী ভিত্তি; তাদের বিকাশই দেশের উন্নয়নের প্রকৃত চালিকাশক্তি।”

Aminur / Aminur

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার