রায়গঞ্জের সাবেক ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার পাম অয়েল আত্মসাতের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের এক ব্যবসায়ীর ২৩ লাখ ২১ হাজার টাকা মূল্যের ১৩ হাজার ৯৫০ কেজি পাম অয়েল আত্মসাতের অভিযোগ উঠেছে রায়গঞ্জ থানার ওসি কেএম মাসুদ রানার বিরুদ্ধে। এ ঘটনায় দ্রুত তদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী সাদিকুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আদর্শ ব্রাদার্স ভান্ডার গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাদিকুল ইসলাম জানান, গত ২১ নভেম্বর তাঁর প্রতিষ্ঠানের ৭৫ ড্রাম পাম অয়েলবাহী ট্রাকটি রায়গঞ্জ থানা পুলিশ আটক করে। পরদিন থানায় গিয়ে তিনি ট্রাকটি দেখতে পান। সে সময় ওসি মাসুদ রানা জানান, উপযুক্ত প্রমাণ দাখিল করলে তেলসহ ট্রাক ফেরত দেওয়া হবে। মামলার অভিযোগে বলা হয়, পরে কয়েকদিন পর ওসি মাসুদ রানা ও এসআই ফিরোজ জানান—আদালতের মাধ্যমে ট্রাক ও মালামাল জিম্মায় নিতে হবে। কিন্তু গত ২৫ নভেম্বর সিরাজগঞ্জ আদালতে গিয়ে তিনি জানতে পারেন, শুধু ট্রাকটি জমা দেওয়া হয়েছে; জব্দ তালিকায় তেলের কোনো উল্লেখ নেই। এরপরের দিন তিনি ওসি মাসুদ রানা ও এসআই ফিরোজকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। সাদিকুল ইসলাম অভিযোগ করেন, “আমার ২৩ লাখ টাকার তেল কোথায় গেল—তার সুষ্ঠু তদন্ত চাই এবং তেল ফেরতের দাবি জানাচ্ছি।”
তবে অভিযোগ অস্বীকার করে রায়গঞ্জ থানার সাবেক ওসি কেএম মাসুদ রানা বলেন, “ ডাকাতির ঘটনায় ট্রাক ও মালামাল জব্দ করা হয়েছিল। প্রকৃত মালিকেরা আদালতের মাধ্যমে প্রমাণ দিয়ে তাদের মালামাল নিয়ে গেছে। তার বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলা সম্পর্কে জানতে চাইলে সদুত্তর পাওয়া যায়নি।
Aminur / Aminur
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন
মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’