বোদায় জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত
পঞ্চগড় জেলাকে মাদক, দূর্নীতি মুক্ত মডেল জেলা গড়ার লক্ষে নিয়মিত গণশুনানির অংশ হিসেবে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান দায়িত্বভার গ্রহণের পর বোদা উপজেলায় গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে গণশুনানিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ নাগরিকদের গণশুনানী গ্রহণ করেন। আগত সাধারন জনগনের বিভিন্ন সমস্যাদি সম্পর্কে অবহিত হয়ে তাৎক্ষণিকভাবে কয়েকটির সমাধান এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা লুফুল কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, বোদা থানার ওসি সেলিম মালিক সহ উপজেলা বিভিন্ন কর্তকর্তাবৃন্দ।
জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান বলেন, এই মুহূর্তে আমার লক্ষ্য আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করা। আমার চাকুরি জীবনে কখনও তদবির করিনাই সরকার যেখানে মনে করেছে সেখানে কাজ করেছি। তাই নির্বাচনে আমার কাছে সকলে সমান গুরুত্ব পাবে, কেউ আলাদা কোন সুবিধা নিতে পারবে না। এই জেলার সংশ্লিষ্ট কোন কর্মকর্তা কর্মচারী দুর্নীতিবাজ হলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
গণশুনানিতে আগত বেশ কয়েকজন বলেন, আগে কখনো শুনিনি জেলা প্রশাসক নিজেই সাধারণ মানুষের সদস্যা নিজে শুনে সহায়তা দেবেন। এবার আমরা তা দেখলাম। একজন জেলা প্রশাসক এতটা মানুষের কল্যাণে কাজ করতে পারে তা এই ডিসিকে না দেখলে বুঝতে পারতাম না। জেলা প্রশাসকের গণশুনানীর ফলে জেলার অসহায় দরিদ্র নাগরিকগণ উপকৃত হবেন বলে অভিমত সাধারণ মানুষের।
Aminur / Aminur
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন