ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫–২০২৬ এর উদ্বোধন


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ৭-১২-২০২৫ বিকাল ৫:৩৮

কুমিল্লায় ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫–২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৭ ডিসেম্বর) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে এই ক্রিকেট মৌসুমের উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মু. রেজা হাসান। 
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. বকতিয়ার রহমান গাজী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য কাজী গোলাম কিবরিয়া, আসিফ তরুণাভ এবং খালেদ সাইফুল্লাহ। 
এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেট কোচ এমদাদুল হক ইমদু, ক্লাব অফিশিয়াল মাহবুবুল আলম চপল, সাইফুল আলম বাবু, আল আমিন ভুইয়া, কুমিল্লা জেলা ক্রিকেট কোচ ও বিসিবির গেম ডেভেলপমেন্ট সদস্য হাবীব মোবাল্লেগ জেমস।এসময় ক্লাব কর্মকর্তা, কোচরাও উপস্থিত ছিলেন। 
বক্তারা বলেন, স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নে নিয়মিত লীগ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, এ মৌসুমে নতুন প্রতিভা উঠে আসবে এবং কুমিল্লার ক্রিকেট আরও শক্তিশালী ভিত্তি পাবে।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চলতি মওসুমে দুইটি গ্রুপে মোট ১২টি ক্লাব অংশগ্রহণ করছে। লীগজুড়ে বিভিন্নদিনে স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনের ম্যাচেও খেলোয়াড় এবং সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ