ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য ডেক্স গঠনের ঘোষণা গাজীপুর সিটি কর্পোরেশনের


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৭-১২-২০২৫ বিকাল ৬:৩৬

গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিক সেবা, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক কার্যক্রম জোরদারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা  মুহাম্মদ সোহেল হাসান এবং সঞ্চালনা করেন সচিব মো. আমিন আল পারভেজ। উপস্থিত ছিলেন বর্জ্য ব্যবস্থাপক সোহেল রানা, আঞ্চলিক কর্মকর্তাসহ অন্যান্য বিভাগীয় দায়িত্বশীলরা।
সভায় দীর্ঘ এক যুগেও বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধান না হওয়া, নগরজট-যানজট নিরসনে দৃশ্যমান অগ্রগতি না থাকা, মশার উপদ্রব বৃদ্ধি, জলাবদ্ধতা রোধে খাল পুনঃখনন কার্যক্রমের ধীরগতি-এসব নানা নাগরিক ভোগান্তির ইস্যু তুলে ধরেন সাংবাদিকরা। এছাড়া ভবন নির্মাণে অনুমোদন, ভূমিকম্প ঝুঁকি মূল্যায়ন, সেবা প্রদানকারী বিভাগগুলোর স্বেচ্ছাচারিতা নিয়ন্ত্রণ এবং সাংবাদিকদের কাছে তথ্য সরবরাহের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।
সিইও সোহেল হাসান সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সব অভিযোগ, সীমাবদ্ধতা ও প্রস্তাবের বিষয়ে কর্পোরেশনের পক্ষ থেকে দ্রুত করণীয় গ্রহণের আশ্বাস দেন। তিনি স্বচ্ছ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে ‘তথ্য ডেক্স’ স্থাপনের উদ্যোগের ঘোষণা দেন। একই সঙ্গে অনিয়ম, দুর্নীতি ও সেবার জটিলতা দূর করতে কঠোর তদারকির প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। সকল বিষয় আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিচ্ছি।
সভার বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন-দিনকালের স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন,  ইত্তেফাকের মুজিবুর রহমান, ৭১ টিভির ইকবাল হোসেন, দেশ রূপান্তরের আমিনুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশের রেজাউল করিম, সংগ্রামের রেজাউল বারী বাবুল, আলোকিত বাংলাদেশের আবুল হোসেন চৌধুরী, সকালের সময়ের আবিদ হোসেন বুলবুল প্রমুখ।
মতবিনিময় সভাটি গাজীপুরের নাগরিক সেবা, উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিতের ক্ষেত্রে গণমাধ্যম–প্রশাসন সমন্বয়ের নতুন অধ্যায় বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত