মান্দায় সরকারি রাস্তার ৩০টি গাছ কাটার ঘটনায় ব্যবস্থা গ্রহণে গড়িমসি প্রশাসনের
নওগাঁর মান্দা উপজেলার পিড়াকৈর-শংকরপুর সড়কের মরাঘাটি এলাকা থেকে সরকারি মালিকানাধীন ৩০টি ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। সাতদিন পেরিয়ে গেলেও এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিদের বাঁচাতেই গড়িমসি করছে স্থানীয় প্রশাসন।
এদিকে ভারশোঁ-তেঁতুলিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আরমান হোসেন গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ‘এসি ল্যান্ড স্যারের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ৩০টি গাছ কেটে নেওয়ার সত্যতা পাওয়া গেছে। সরকারি গাছ কাটার বিষয়টি উল্লেখ করে তাঁর দপ্তরে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।’
স্থানীয় সূত্র জানায়, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সড়কের দুই পাশে রোপণ করা ইউক্যালিপটাস গাছের পরিচর্যার দায়িত্ব ছিল পিড়াকৈর গ্রামের ছয় নারী উপকারভোগীর ওপর। কিন্তু কোনো প্রকার দরপত্র বা অনুমোদন ছাড়াই গত ৩ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত গাছগুলো কেটে সরিয়ে নেওয়া হয়। অভিযোগ রয়েছে ইউপি সদস্য আনছার আলী ভুট্টো ইউনিয়ন যুবদলের সহসভাপতি সানোয়ার হোসেনের সহায়তায় গাছগুলো বিক্রি করেন।
এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হিসেবে সোমবার পিড়াকৈর গ্রামের রাস্তার মোড়ে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে যুবদল নেতা সানোয়ার হোসেন দাবি করেন, ইউনিয়ন চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলের নির্দেশেই ইউপি সদস্য ভুট্টো গাছগুলো বিক্রি করেছেন। এ ঘটনার সঙ্গে তিনি নিজে কোনোভাবেই জড়িত নন।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, ‘গাছ কাটার বিষয়ে ইউনিয়ন পরিষদে কোনো রেজুলেশন হয়নি। ইউপি সদস্য ভুট্টো কীভাবে গাছ বিক্রি করলেন তা জানা নেই। বিষয়টি তদন্ত করে তাঁকে শোকজ করা হবে। আমাকে জড়ানোর চেষ্টা চলছে।’
এ ঘটনার সাতদিন পার হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার স্বচ্ছ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, ‘রাস্তাটিতে ৬০ ভাগ সরকারি ও ৪০ ভাগ ব্যক্তিমালিকানার সম্পত্তি রয়েছে। জরিপ করে গাছগুলো সরকারি সম্পত্তির হলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান