ঢাকা বৃহষ্পতিবার, ৯ জুলাই, ২০২৬

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে প্রবাসীর জমিতে রাতের আঁধারে দখল ও স্থাপনা নির্মাণের চেষ্টা


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  photo শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৯-১২-২০২৫ বিকাল ৫:৪২

গাজীপুরের শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সৌদি প্রবাসীর জমিতে গতকাল রাতের আঁধারে দা, লাঠি ও লোহার রড নিয়ে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় সাদেক কাজী, ছাঈম, নাঈম (তিনজনের পিতা- আছি ফকির) আবু ইউসুফ ও মো. আবু সাইদ (উভয়ের পিতা—মৃত আবুল হাসেম)সহ অজ্ঞাতনামা আরও ৮–১০ জনের বিরুদ্ধে।
এরা সকলেই শ্রীপুর উপজেলার গোসিংগা এলাকার স্থায়ী বাসিন্দা।
সরেজমিনে জানা যায়, গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন ৭৯ নং গোসিংগা মৌজার এস.এ ৪৮০ ও আর.এস ৯৪ খতিয়ানভুক্ত এস.এ ১৮৩০, ১৮৩৩, ১৬০৬ এবং আর.এস ৪৩০৭, ৪১১৫, ৪৩৯৭ দাগের মোট ৭৯ শতাংশ জমি সৌদি আরবপ্রবাসী শরীফ খানের ক্রয়কৃত সম্পত্তি। তিনি বিদেশে থাকার কারণে দীর্ঘদিন ধরে জমিটি তার চাচা ও স্থানীয় স্বজনরা দেখাশোনা করে আসছেন।
উক্ত জমি নিয়ে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালত, গাজীপুরে দে:মো: ২৮৭/২০২০ মামলা চলমান রয়েছে এবং আদালত উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা  বজায় রাখার স্পষ্ট নির্দেশ দিয়েছেন।
আদালতের সেই নির্দেশনা উপেক্ষা করে বিবাদীরা গতকাল গভীর রাতে জমিতে ঢুকে দোকানপার্ট নির্মাণ শুরু করে।
স্থানীয়রা জানান—বিবাদীরা অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে গিয়ে বাঁশ, পিলারের খুটি বসানো ও টিনের বেড়া দিয়ে মাটি সমতল করে নির্মাণ কার্য শুরু করতে থাকে। এতে চারপাশে আতঙ্ক সৃষ্টি হয়।
বাদী মো. বোরহান উদ্দিনের অভিযোগ অভিযোগকারী মো. বোরহান উদ্দিন (পিতা—সাহিদ শেখ, সাং—গোসিংগা) বলেন:
“আমার ভাতিজা শরীফ খান সৌদি আরবে দিন-রাত কষ্ট করে রেমিট্যান্স পাঠায়, সেই টাকায় জমি কিনে শান্তিপূর্ণভাবে দখলে ছিলাম। কিন্তু বিবাদীরা অন্যায়ভাবে জমি দখলের চেষ্টা করছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা গত ১ডিসেম্বর  সকাল ৯টার দিকে দা, লাঠি, রড নিয়ে জমিতে ঢুকে দোকানপার্ট নির্মাণ শুরু করে। আমরা প্রতিবাদ করলে আমাদেরকে গালিগালাজ, মারধর ও খুন–জখমের হুমকি দিয়ে জমি থেকে তাড়িয়ে দেয়।”
তিনি আরো বলেন—
“ঘটনার খবর স্থানীয় লোকজনকে জানিয়েছি এবং প্রবাসী ভাতিজাকেও ফোনে জানিয়েছি। তার কষ্টার্জিত রেমিট্যান্সের টাকায় কেনা জমি এভাবে দখল হয়ে যেতে বসেছে—এটা আমাদের জন্য চরম দুঃখজনক।”

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান