দাউদকান্দির চন্দ্রশেখরদীতে ভূমিদস্যূর কবলে শাহজালাল : পৈত্রিক ভিটে রক্ষায় যুদ্ধ করছেন বৃদ্ধ কৃষক
দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের চন্দ্রশেখরদী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে ৬৫ বছর বয়সী বৃদ্ধ কৃষক শাহজালাল নিজের পৈত্রিক ভিটে রক্ষায় সংগ্রাম করে যাচ্ছেন।
অভিযোগ, একই গ্রামের আবুল কাশেম সরকারের ছেলে কাউছার আলম সরকার (৪২), যিনি এলাকাবাসীর কাছে ভূমিদস্যু হিসেবে পরিচিত, দীর্ঘদিন ধরে তার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছেন।কাউছার আলম সরকারের বিরুদ্ধে আগেও অবৈধ জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে।
সরেজমিনে যা দেখা গেল, চন্দ্রশেখরদী মৌজার বিএস চূড়ান্ত ৩৯৮ নং খতিয়ান অনুযায়ী শাহজালাল তার পৈত্রিক জমির বৈধ মালিক ও দখলদার। ওই জমির পাশেই কাউছার আলম সরকার “আলহাজ্ব আবু কাশেম হোসনেআরা হাফিজিয়া মাদ্রাসা” প্রতিষ্ঠা করেন, যেখানে বর্তমানে প্রায় ১০ জন ছাত্র পড়াশোনা করছে।
স্থানীয়দের অভিযোগ-২০২২ সালে কাউছার মাত্র ৪ শতক জমি ক্রয় করে একটি টিনের ঘর তুলে মাদ্রাসা শুরু করেন। কিন্তু অল্প কয়েক বছরের মধ্যে মাদ্রাসার পরিধি বাড়ানোর নাম করে আরও দুই শতক জমি অতিরিক্ত দখল করে টিনের ঘর নির্মাণ করেন। এখন তিনি শাহজালালের পৈত্রিক জমিও দখল করার চেষ্টা করছেন।
মামলার পর মামলা, কিন্তু ন্যায়বিচার দূর–অতীত
এ নিয়ে ইতোমধ্যে ৫টির বেশি মামলা হলেও ভুক্তভোগী পক্ষ বিচার পেতে ব্যর্থ। স্থানীয়দের ভাষ্য-তদন্তকারী কর্মকর্তাদের প্রভাবিত করে ‘ভায়েজড রিপোর্ট’ তৈরি করানো হয়, যার ফলে প্রকৃত মালিক বিচার থেকে বঞ্চিত হন।
বৃদ্ধ কৃষক শাহজালাল বলেন, “আমি আমার পিতার ভিটে রক্ষা করতে লড়ছি। কোর্টে ১৪৫ ও ১৪৭ ধারা চলমান আছে। আমি পুনঃতদন্ত চাইব। প্রশাসনের প্রতি দাবি—সরেজমিনে গিয়ে সত্য যাচাই করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আদালতে জমা দেওয়া হোক।”
স্থানীয় বাসিন্দারা বলেন, স্কুল বা মাদ্রাসা প্রতিষ্ঠার নামে জমি দখল করা দুঃখজনক। তারা প্রশাসনের শিগগিরই হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে অসহায় মানুষ তাদের পৈত্রিক সম্পত্তি রক্ষা করতে পারে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ