ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মনপুরায় নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়েছে: হাসপাতালে চাপ বাড়ছে।


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১২-২০২৫ দুপুর ১২:২১

শীত বাড়ার সঙ্গে সঙ্গে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিউমোনিয়া রোগীর সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীরা বেশি আক্রান্ত হওয়ায় হাসপাতালের শিশু, পুরুষ ও আউটডোর ওয়ার্ডে রোগীর চাপ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
চিকিৎসকদের মতে, ঠান্ডা আবহাওয়া, ধুলোবালি এবং ভাইরাসজনিত সংক্রমণের কারণে নিউমোনিয়ার প্রকোপ এসময় দ্রুত বেড়ে যায়। অনেকেই সর্দি-কাশিকে গুরুত্ব না দিয়ে চিকিৎসা নিতে দেরি করায় জটিলতা বাড়ছে।
মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ডাক্তাররা জানান, গত দুই সপ্তাহে শিশু নিউমোনিয়া রোগীর ভর্তির সংখ্যা ৬৭ আগের তুলনায় দ্বিগুণ হয়েছে। শ্বাসকষ্ট, জ্বর, কাশি ও বুকে ব্যথা নিয়ে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহেল কবির পরামর্শ দিচ্ছেন শিশু ও বয়স্কদের ঠান্ডা থেকে সুরক্ষিত রাখা, ধুলোবালি এড়িয়ে চলা, প্রচুর পানি পান করানো এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার। পাশাপাশি নিউমোনিয়া প্রতিরোধে টিকা গ্রহণের গুরুত্বও তারা তুলে ধরছেন।
এদিকে স্বজনদের দুশ্চিন্তাও বাড়ছে। অনেকেই রোগী নিয়ে ঘণ্টার পর ঘণ্টা হাসপাতালে লাইনে দাঁড়িয়ে চিকিৎসাসেবা নিচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত বেড ও চিকিৎসা সেবা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।
চিকিৎসকদের সতর্কবার্তা সময়মতো চিকিৎসা না নিলে নিউমোনিয়া গুরুতর জটিলতায় রূপ নিতে পারে।

এমএসএম / এমএসএম

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন