ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নবনিযুক্ত ওসি জালাল উদ্দিনের সাথে কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১২-২০২৫ দুপুর ২:৫২

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) জনাব খন্দকার জালাল উদ্দিন মাহমুদের সঙ্গে কোনাবাড়ী থানা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় থানার ওসির কার্যালয়ে কোনাবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে প্রেসক্লাবের সদস্যরা নবনিযুক্ত ওসির সাথে মতবিনিময় করেন।
সভায় ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, “গণমাধ্যম ও পুলিশের সম্পর্ক যত দৃঢ় হবে, জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করাও তত সহজ হবে। সঠিক তথ্য প্রদান, দিকনির্দেশনা ও গঠনমূলক পরামর্শ পুলিশ প্রশাসনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবনিযুক্ত ওসিকে স্বাগত জানিয়ে বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তারা ভবিষ্যতেও ওসির নেতৃত্বে এলাকার সার্বিক নিরাপত্তা ও উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা পুলিশ-গণমাধ্যম সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে উভয় পক্ষই আশা প্রকাশ করেন। সভায় প্রেসক্লাবের অন্যান্য সদস্য এবং থানার দায়িত্বশীল কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন