ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১০-১২-২০২৫ দুপুর ৩:৩৩

“সমাজের ন্যায় বিচার ও মানবাধিকার সংস্কৃতিকে আরও গভীর করা” প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন–এর কুমিল্লা জেলা ও মহানগর কমিটির আয়োজনে টাউন হল মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে নগরীর কান্দিরপাড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার টাউন হল মাঠে এসে শেষ হয়। র‌্যালির উদ্বোধন করেন সংস্থার ফাউন্ডার চেয়ারম্যান এনামুল হক ভুইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন উত্তর জেলা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান মিলন, দক্ষিণ জেলা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, মহানগর কমিটির সভাপতি এডভোকেট মোঃ ফয়সল সুলতানসহ অন্যান্য বক্তারা। তারা বিশ্ব মানবাধিকার দিবসের গুরুত্ব ও মানবাধিকারের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ওবায়দুল ইসলাম বাবর, মোঃ দুলাল (সাবেক চেয়ারম্যান), ইউসুফ চৌধুরী, আবু বকর, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান কাজী জাকির হোসেন, ভাইস প্রেসিডেন্ট হানিফ মিয়া, সেন্ট্রাল কো-অর্ডিনেটর মহিউদ্দিন রানা, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, মহানগর সাধারণ সম্পাদক ডাঃ সফিউদ্দিন লিটন, উত্তর জেলা সেক্রেটারি জসিম উদ্দিন, সহ-সভাপতি আফতাব আহমেদ অপু, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল রবি দাস প্রমুখ। বক্তারা বলেন, “মানবাধিকার প্রতিষ্ঠা একটি রাষ্ট্র ও সমাজের সমন্বিত দায়িত্ব। মানুষের ন্যায্য অধিকার সুরক্ষায় বিবেককে জাগ্রত করতে হবে। গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতায় মানবাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান অঙ্গীকার।” তারা আরও বলেন, “দেশে ও বিশ্বব্যাপী বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতি, নির্যাতন, সন্ত্রাস, নারীর প্রতি সহিংসতাসহ নানা সমস্যার সমাধানে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মানবাধিকার রক্ষাই একটি উন্নত, নিরাপদ ও মানবিক সমাজ গঠনের পথ।” অনুষ্ঠানে উত্তর জেলা, দক্ষিণ জেলা ও মহানগর কমিটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান