রায়গঞ্জে অবৈধ টপসয়েল উত্তোলনে দুই লাখ টাকা জরিমানা
পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে টপসয়েল উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসন।
বুধবার দুপুর আড়াই টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা খন্দকার পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অবৈধভাবে কৃষিজমির উপরের উর্বর মাটি (টপসয়েল) কাটার দায়ে স্থানীয় খন্দকার ভুট্টকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, “অবৈধভাবে টপসয়েল কাটার মাধ্যমে পরিবেশ ও কৃষিজমি ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।”
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল স্বাগত জানিয়ে বলেন, “উপজেলা প্রশাসনের এ অভিযান অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। অবৈধভাবে টপসয়েল কাটায় কৃষিজমি উর্বরতা হারাচ্ছে, পরিবেশেরও ক্ষতি হচ্ছে। তাই এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ অব্যাহত রাখা জরুরি।”
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন
মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’