জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন ফুমিও কিশিদা
জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) থেকে দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফুমিও কিশিদা। তিনি দলটির নতুন নেতা নির্বাচিত হয়েছেন। বুধবার বিবিসি এ খবর জানায়।
এতে এলডিপি নেতা ফুমিও কিশিদা জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগার স্থালাভিশিক্ত হবেন। এক বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর পদত্যাগের ঘোষণা দেন সুগা। তার বিরুদ্ধে জাপানে করোনা ভাইরাসের বিস্তার রোধে পদক্ষেপ নিতে ব্যর্থতার অভিযোগ রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে ফুমিও কিশিদার লক্ষ্য থাকবে, আগামী নির্বাচনে তার দল এলডিপিকে জয়ী করা। গণবিরোধীতার মুখে চলতি বছরে টোকিও অলিম্পিকের আয়োজন করে ক্ষমতাসীন এলডিপি সরকার। এ কারণে জাপানে দলটির জনপ্রিয়তায় খানিকটা ভাটা পড়েছে।
ফুমিও কিশিদা এলডিপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দলটির শীর্ষ নেতা হওয়ার দৌঁড়ে তারা কোনোকে পরাজিত করেন। তবে গত বছর সুগার কাছে পরাজিত হয়েছিলেন কিশিদা।
প্রীতি / প্রীতি
২১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে বিবিসি
হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের
২২ হাজার কোটি রুপি লোকসানের মুখে এয়ার ইন্ডিয়া
বৈঠকে বসছে ইসরায়েল-লেবানন, ‘স্বস্তির অবকাশ’ বললেন ট্রাম্প
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান
ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প
যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান
হরমুজ অবরোধে ট্রাম্পকে ‘না’ বলল ন্যাটো মিত্ররা
ইসরায়েলের সঙ্গে আলোচনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর
তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল
যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪