কুমিল্লায় জাতীয় ভ্যাট দিবস পালিত
“ভ্যাট দিয়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। এ বছর দিবসটির আরও প্রতিপাদ্য— নিবন্ধন নিয়ে ব্যবসা করি,ভ্যাটের টাকায় দেশ গড়ি। বুধবার (১০ ডিসেম্বর) কুমিল্লা নগরীর এলিট প্যালেস হল রুমে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. আব্দুল মান্নান সরদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার কর-অঞ্চলের কর কমিশনার মো. আবদুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী কর-অঞ্চলের কর কমিশনার শাহ্ মুহাম্মদ ইত্তেদা হাসান, কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি জামাল আহমেদ এবং ব্যবসায়ী ও কর-দাতাদের বিভিন্ন প্রতিনিধি।
বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে রাজস্ব আহরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। করদাতাদের অংশগ্রহণ ও স্বচ্ছ ভ্যাট ব্যবস্থাপনার মাধ্যমে রাজস্ব আয়ের ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। তারা আরও বলেন, ভ্যাট প্রদানে সাধারণ মানুষকে উৎসাহিত করা, সেবাকে সহজ ও আধুনিক করা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কমিশনারেটের বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। এসময় বক্তারা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল সেবার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। ভ্যাট ব্যবস্থার সকল প্রক্রিয়া সহজীকরণে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে বলে অতিথিরা উল্লেখ করেন। ব্যবসায়ীদের কর প্রদানে উৎসাহিত করতে এবং নতুন করদাতা তৈরিতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাস্টমস, ভ্যাট ও কর বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, করদাতা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আলোচনা সভা শেষে জাতীয় ভ্যাট দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ পরিচিতি প্রদর্শনী ও সচেতনতামূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান