বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণে রেফারেল ফ্রেমওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে -ডিসি”
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ বলেছেন, “রেফারেল মেকানিজম বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেবার তালিকা প্রস্তুত করে বিভিন্ন সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিদেশগামীদের বিদেশে কী করা উচিত এবং কী করা উচিত নয় তা বোঝানো জরুরি, এবং কোনো প্রকল্প শেষ হলেও বিদেশফেরতদের সেবা যেন বন্ধ না হয়—সে বিষয়ে সরকারকে নেতৃত্ব দিতে হবে।
বুধবার (১০ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় রেফারেল সার্ভিস কার্যকারিতা বিষয়ে জেলা পর্যায়ের এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ একরামুল হক বলেন, “বিদেশ যাওয়ার সময় প্রতারণার ঝুঁকি কমাতে টাকা-পয়সা লেনদেনে সতর্কতা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা,সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুর রহিম,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক অখলাক-উজ-জামান।
কর্মশালায় বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ ও রেফারেল মেকানিজম বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের রিজিওনাল এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ শামসুজ্জামান।
স্বাগত বক্তব্য প্রদান করেন এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ মাহবুবুর রহমান।
উপস্থিত ছিলেন,সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধিগণ, প্রবাসবন্ধু ফোরামের সদস্যবৃন্দ, বিদেশফেরত অভিবাসী ও তাদের পরিবার। ব্র্যাক ২০০৬ সাল থেকে মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে নিরাপদ অভিবাসন, বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ, প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এমএসএম / এমএসএম
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার