ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নেতাকর্মীদের বাঁচাতেই ১৭ বছর আপস করেছি—ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে ঝড়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১২-২০২৫ দুপুর ৪:৩৩

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আলহাজ্ব মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। অতীত রাজনৈতিক চাপ, জটিল পরিস্থিতি ও দলীয় নেতাকর্মীদের রক্ষার প্রয়োজনে দীর্ঘ সময় ধরে নেওয়া তার ‘কৌশলগত অবস্থান’ নিয়ে দেওয়া বক্তব্য এখন রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু।

বুধবার দেবিদ্বারের গোপালনগর ভূঁইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বক্তব্য দেন। সেখানেই তিনি বলেন—
“১৭ বছর আওয়ামী লীগের এমপিদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়েছে। আপনাদের রক্ষা করার জন্যই তাদের সঙ্গে মিলেমিশে থাকতে বাধ্য হয়েছিলাম। নাহলে আপনাদের বিরুদ্ধে বহু মামলা হতো, অনেকেই এলাকা ছাড়তে বাধ্য হতেন।”

তার এ বক্তব্য ছড়িয়ে পড়ার পরই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। অনেকে ভিডিওটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ সমালোচনা করছেন, কেউ আবার এটিকে বাস্তব রাজনীতির একটি কঠিন স্বীকারোক্তি বলে আখ্যা দিচ্ছেন।

ভিডিওতে ইঞ্জিনিয়ার মুন্সীকে আরও বলতে শোনা যায়—“১/১১ এর সময় দেবিদ্বার থানা থেকে আমাকে হ্যান্ডকাপ লাগিয়ে, শুধু একটা গেঞ্জি পরিয়ে ঘোরানো হয়েছিল। তারপরও আমি থামিনি। কারণ আমি এ এলাকার মানুষকে ভালোবাসি। আমার বয়স হয়েছে, কিন্তু সময়ের কারণে অনেক ওয়াদা পূরণ করতে পারিনি। ২০০৬ সালে নির্বাচন করতে পারিনি—সেটার কষ্ট আজও আছে।”

তার বক্তব্যে উঠে আসে রাজনৈতিক নির্যাতন, কঠিন অভিজ্ঞতা আর জনসংযোগের দীর্ঘ পথচলার কথা। তিনি জানান, পরিস্থিতি যাই হোক, এলাকার মানুষের প্রতি তার ভালোবাসা কখনও কমেনি।

গত ৩ নভেম্বর কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঘোষণা করা হয়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি।

তার বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ায় রাজনৈতিক মাঠ এখন আরও উত্তপ্ত। নির্বাচনপূর্ব সময়েই এই ভিডিও দেবিদ্বারের স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে—এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা।

আবিদ রহমান / আবিদ রহমান

৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান

বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর

মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ

চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার

আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস

সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন

কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই

উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি

যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩

নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন