বাধা কপি চাষে দ্বিগুণ লাভের আশা করছেন চাষিরা
কৃষি কর্মকর্তার পরামর্শে সাফল্য, দ্বিগুণ লাভের আশা করছেন ফুলকপি-বাঁধাকপি চাষিরা শীতকালীন সবজী চাষের ভরা মৌসুম চলছে।
মাঠের পর মাঠজুড়ে সবুজে মোরানো বাঁধাকপি ও ফুলকপির সমারোহ যেন চোখ জুড়িয়ে দেয় সবুজে সবুজে ঢেকে থাকা মাঠ গুলো । আবহাওয়া অনুকূলে থাকলে, কৃষি বিভাগের সময়োপযোগী পরামর্শ এবং কৃষকদের অবিরাম পরিশ্রমে এবার কপির বাম্পার ফলনের আশা করা হচ্ছে।
মৌসুমি এই ব্যস্ততা স্থানীয় অর্থনীতিতে এনেছে নতুন উদ্দীপনা, যার সুফল সরাসরি পাচ্ছেন কৃষকরা।উপজেলা কৃষি অফিসের তথ্যমতে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরেও সমপরিমাণ জমিতে ফুলকপি (৯০হেক্টর) ও বাঁধাকপি (৮৮হেক্টর) আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন প্রত্যাশার চেয়ে বেশি হতে পারে।
উল্লাপাড়া উপজেলার তারুটিয়া এলাকার সফল কৃষক মুনজুরুল ইসলাম ১ বিঘা জমিতে ফুলকপি ও বাঁধাকপির চাষ করে দেড় লাখ টাকা ব্যয় করেছেন। তিনি আশাবাদী, সঠিক ফলন হলে প্রায় ৩ লাখ টাকা পর্যন্ত বিক্রির আশা করছেন তিনি ।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন,কৃষকদের শুরু থেকেই আমরা উন্নত জাতের বীজ, সুষম সার ব্যবস্থাপনা, রোগবালাই দমন এবং মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ দিয়ে সার্বিক সহায়তা প্রদান করে আসছি। আবহাওয়া এ বছর কপি চাষের জন্য খুবই অনুকূলে। আশা করছি, এবার ফুলকপি ও অন্যান্য শীতকালীন সবজি চাষে কৃষকরা লাভবান হবেন।"
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন