ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৮৭ লাখ টাকার অবৈধ ভারতীয় সিগারেট আটক


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ১১-১২-২০২৫ বিকাল ৫:০

রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের ঘাগড়া-বড়ইছড়ি সড়কের বটতলী পাড়া এলাকায় ৪১ বিজিবির অভিযানে ৮৭ লক্ষ ৫২ হাজার ৯শত টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন ব্রান্ডের সিগারেট আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্, অধিনায়ক, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর নেতৃত্বে টহল দল অভিযান চালিয়ে সিগারেট গুলো আটক করে।
আটককৃত সিগারেট এর মধ্যে ভারতীয় ৩ হাজার ৫০০ প্যাকেট ওরিস, ১৫ হাজার ২৩০ প্যাকেট ইজি লাইট এবং ১৭ হাজার ৫০০ প্যাকেট প্যাট্রনসহ সর্বমোট ৩৬ হাজার ২৩০ প্যাকেট সিগারেট আটক করতে সক্ষম হয়। আটককৃত সিগারেটের সিজার মূল্য ৮৭ লক্ষ ৫২ হাজার ৯শত টাকা। আটককৃত ভারতীয় সিগারেটগুলি কাপ্তাই ব্যাটালিয়ন কতৃক কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানিয়েছে। 
প্রসঙ্গত এর আগেও গত ২২ সেপ্টেম্বর কাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ওয়াগ্গা চেক পোস্ট থেকে ৪ হাজার ৪৯০ পেকেট অবৈধ ভারতীয় পেট্রোন সিগারেট সহ ১ ব্যক্তিকে গাড়িসহ আটক করা হয়। এ ব্যাপারে কাপ্তাই থানায় একটি মামলা রুজু করা হয়েছিলো। এছাড়া কাপ্তাই - চট্টগ্রাম সড়ক ও ঘাগড়া- বড়ইছড়ি এই দুটি সড়ক অবৈধ সিগারেট পাচারের নিরাপদ রুট হিসেবে দীর্ঘদিন থেকে ব্যবহার করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান