ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১১-১২-২০২৫ বিকাল ৫:৫৫

কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “দেশ নির্বাচনমুখী। নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান। কার্যপত্র উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন—
অতিরিক্ত পুলিশ সুপার রাশেদ আহমেদ চৌধুরী, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কাইউমুল হক রিংকু, বিএনপি কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা সিভিল সার্জন ডা. আলী নুর বশির, নারী ও শিশু আদালতের পিপি অ্যাড. বদিউল আলম সূজন, অতিরিক্ত পিপি অ্যাড. মোতালেব হোসাইন, জামায়াত নেতা নজির আহমেদ, এবি পার্টির মহানগর আহ্বায়ক গোলাম সামদানি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান, যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সদস্য মাজহারুল ইসলাম হানিফসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সবাইকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিবিড়ভাবে নজরদারি বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। কোনো ধরনের অস্থিরতা বা জনস্বার্থ বিরোধী পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়—সেদিকে বিশেষভাবে সতর্ক থাকার তাগিদ দেন সভায় নেতৃত্বদানকারীরা।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ