ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১৩-১২-২০২৫ দুপুর ৩:৩৫

সন্দ্বীপ থেকে ২০২৫ সালে উচ্চ মাধ্যমিক স্তরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের আজ ১৩ ডিসেম্বর ২০২৫, শনিবার সংবর্ধনা দেয়া হয়েছে।

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে সন্দ্বীপ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উক্ত সংবর্ধনা দেয়া হয়। 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপ শাখার সাধারণ সম্পাদক, সহকারী প্রধান শিক্ষক এ কে ফজলুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সন্দ্বীপ সমিতি-ঢাকার সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আলমগীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, 
চট্টগ্রাম জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ সলিমুল্লাহ ও সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন।

আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এনাম নাহার হাই স্কুল মোড় ব্যবসায়ী কল্যান সমিতির আহ্বায়ক আসিফ আকতার, আজিমপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়, বাউরিয়া জি কে একাডেমির সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র দাস, রহমতপুর হাই স্কুলের শিক্ষক আবদুর রহিম নান্টু,  দ্বীপালো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হাশেম, ইঞ্জিনিয়ার জহিরুল হক, মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ইনসাফ, এনাম নাহার হাই স্কুল মোড় ব্যবসায়ী কল্যান সমিতির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর হোসেন, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ-সাধারন সম্পাদক বাদল রায় স্বাধীন, দপ্তর সম্পাদক আলী হোসেন, সাংবাদিক কামরুল হাসান রাজু প্রমুখ।

বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ৭টি কর্মসূচি চলমান থাকায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান সহ পত্রিকার সাথে সংযুক্ত সকলকে ধন্যবাদ জানান। তাঁরা শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষক সমাজকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং কৃতী শিক্ষার্থীদের ভাল ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে সুশিক্ষিত হয়ে ভাল মানুষ হওয়ার পরামর্শ দেন। 

কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, মোঃ আরমান হোসেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, সাংবাদিক মোঃ শাহাদাত হোসেন, গীতা থেকে পাঠ করেন বিষ্ণু পদ রায়।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে নগদ ১ হাজার টাকা, অভিনন্দনপত্র, অভিনন্দন স্মারক, বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) এর জীবনীভিত্তিক বই (আর-রাহীকুল মাখতূম) প্রদান করা হয়।

প্রসঙ্গত, শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ৭টি কর্মসূচি চলমান রয়েছে। উক্ত কর্মসূচিগুলো হচ্ছে-
১.সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা (৫ম শ্রেণি, ২০১৪ সাল থেকে চলমান)
২.সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ চিত্রাংকন প্রতিযোগিতা (৪র্থ শ্রেণি, ২০১৫ সাল থেকে চলমান)
৩.সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ হাতের লেখা প্রতিযোগিতা (৩য় শ্রেণি, ২০১৬ সাল থেকে চলমান)
৪.সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান (মাধ্যমিক স্তর, ২০১৮ সাল থেকে চলমান)
৫.কবি আবদুল হাকিম ফাউন্ডেশন স্মৃতি রচনা প্রতিযোগিতা (৩য়-৫ম শ্রেণি, ২০১৮ সাল থেকে চলমান)
৬.সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান (উচ্চ মাধ্যমিক স্তর, ২০২২ সাল থেকে চলমান )
৭.সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা প্রদান অনুষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়, ২০২২ সাল থেকে চলমান)।

এমএসএম / এমএসএম

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার