ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ফেরার পথে আটক হলেন মাগুরা–১ আসনের বিএনপি স্বতন্ত্র প্রার্থী


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ১৬-১২-২০২৫ দুপুর ১:২০

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা–১ সংসদীয় আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়াকে  আটক করেছে‌ মাগুরা জেলা পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন কুতুবুল্লাহ হোসেন কুটি। পরবর্তীতে  নিজ নির্বাচনী এলাকা শ্রীপুরে ফেরার পথে মাগুরা শহরের নতুন বাজার এলাকা থেকে আটক করে  জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

কুটি মিয়ার সহকারী মিটুল হোসেন জানান, ডিবির একটি দল পুলিশ সুপারের সঙ্গে আলোচনা আছে—এমন কথা বলে কুটি মিয়াকে তাদের গাড়িতে তুলে নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আটকের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, কুতুবুল্লাহ হোসেন মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলার তদন্তপ্রাপ্ত আসামি। তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। তিনি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী—এ তথ্য পুলিশের জানা ছিল না।

মনোনয়ন বিতরণের প্রথম দিনেই একজন স্বতন্ত্র প্রার্থীকে আটক করার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এদিকে সোমবার দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদের কাছ থেকে মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে মাগুরা–১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন কুটি ছাড়াও মাগুরা–২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং মাগুরা–১ ও মাগুরা–২ আসনের জামায়াতে ইসলামীর দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত