রাজশাহীতে মার্চ টু সহকারী ভারতীয় হাইকমিশন কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড
রাজশাহীতে সহকারী ভারতীয় হাইকমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি ও মার্চ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। ভারতীয় আধিপত্যবাদবিরোধী ‘জুলাই ৩৬ মঞ্চ’ এর আহ্বানে মঙ্গলবার দুপুর ১২টায় ভদ্রা মোড় থেকে সহকারী ভারতীয় হাইকমিশন কার্যালয় পর্যন্ত লংমার্চ কর্মসূচির ডাক দেওয়া হয়।
কর্মসূচি অনুযায়ী সাড়ে ১২টার দিকে মার্চ শুরু হলে হাইকমিশন কার্যালয়ের প্রায় ১০০ মিটার আগে পুলিশি ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেওয়া হয়। এ সময় অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে ব্যারিকেডের সামনে অবস্থান নেন এবং সামনে অগ্রসর হওয়ার অনুমতি চান।
তবে প্রায় ১৫ মিনিট অপেক্ষার পরও অনুমতি না পাওয়ায় তারা জোরপূর্বক হাইকমিশনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীরা পুলিশের বিরুদ্ধে তাদের গায়ে হাত তোলার অভিযোগ করেন।
ঘটনার পর অংশগ্রহণকারীরা ব্যারিকেডের সামনে বসে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রায় এক ঘণ্টারও বেশি সময় তারা সেখানে অবস্থান করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনোভাবেই হাইকমিশন সংলগ্ন সড়কে কাউকে প্রবেশ করতে দেয়নি।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে শেষ পর্যন্ত লংমার্চ ও ঘেরাও কর্মসূচি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি।
Aminur / Aminur
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত