ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ময়লায় ছেয়ে গেছে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ১৮-১২-২০২৫ দুপুর ৪:১০

ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা এই মনপুরা দ্বীপের দেড় লক্ষ মানুষের চিকিৎসা সেবার একমাত্র মাধ্যম ৫০ শয্যা হাসপাতালের বেহাল চিত্র। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনা, প্লাস্টিক, খাদ্য বর্জ্য। রোগী ও স্বজনদের জন্য তৈরি হয়েছে ভয়াবহ পরিবেশ। হাসপাতালের ওয়ার্ড, করিডোর কোথাও নেই সঠিক পরিচ্ছন্নতার ব্যবস্থা। ডাস্টবিন উপচে পড়ছে, জমে আছে নোংরা পানি। দুর্গন্ধে স্বাভাবিকভাবে চলাচলও কঠিন হয়ে পড়েছে।
এবিষয়ে রোগীর এক স্বজন অভিযোগ করে বলেন, এতো নোংরা পরিবেশে রোগী রাখা খুব বিপজ্জনক। কিন্তু বাধ্য হয়ে এখানে চিকিৎসা নিতে হচ্ছে। স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা, এ অবস্থায় রোগ সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে । প্রতিদিনই এ দৃশ্য। হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয় না।
রোগীদের প্রধান আশ্রয়স্থল এই হাসপাতালে ময়লার এমন চিত্র প্রশ্ন তুলছে কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে। দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সোহেল কবির জানান, একটি হাসপাতাল মানেই রোগমুক্তির জায়গা। কিন্তু দুঃখজনকভাবে আমাদের হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি রয়েছে। নিয়মিত বর্জ্য অপসারণ, ওয়ার্ড পরিষ্কার ও টয়লেট ব্যবস্থাপনায় সমস্যা হচ্ছে। এর মূল কারণ হলো পরিচ্ছন্নতা কর্মীর স্বল্পতা ও প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্টের অভাব। আমরা চিকিৎসক হিসেবে রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি, তবে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা না গেলে সংক্রমণের ঝুঁকি থেকেই যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে—এটাই আমাদের প্রত্যাশা।

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত