ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কর্মবিরতিতে লোহাগড়ায় স্থবির শিশু স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে শত শত পরিবার


লোহাগাড়া প্রতিনিধি photo লোহাগাড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১২-২০২৫ দুপুর ৪:২৬

বেতন কাঠামোতে বৈষম্যের অভিযোগে নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করায় শিশুদের টিকাদানসহ জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। এতে উপজেলার শত শত শিশু প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন অভিভাবকরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করেন। কর্মসূচির কারণে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ই.পি.আই)সহ শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়।
স্বাস্থ্য সহকারীরা জানান, বর্তমানে তারা ১৬তম গ্রেডে বেতন পেলেও দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। এ অবস্থা নিরসনে বেতন কাঠামো পরিবর্তন করে ১০ম গ্রেডে উন্নীতকরণ ও স্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে তারা কর্মবিরতিতে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা।
এ বিষয়ে স্বাস্থ্য সহকারী আমিনুর রহমান, মো. রাসেল মোল্লা ও শেখ নাজিমউদ্দিনসহ একাধিক স্বাস্থ্য সহকারী বলেন,দীর্ঘদিন ধরে আমরা বেতন বৈষম্যের শিকার। বর্তমানে আমরা ১৬তম গ্রেডে বেতন পাচ্ছি। আমাদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করতে হবে এবং এ বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।
এদিকে কর্মবিরতির ফলে শিশুদের স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও সমাজের সুধীজনরা। তারা বলেন,জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর আইন অনুযায়ী কোনো ধরনের আন্দোলন বা কর্মবিরতি করা যায় না। বিশেষ করে মানবসেবার সঙ্গে সংশ্লিষ্ট খাতে এমন কর্মসূচি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া উচিত।
এ প্রসঙ্গে নড়াইলের জেলা সিভিল সার্জন আব্দুর রশিদ বলেন,জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এই সময়ে কোনো ধরনের কর্মবিরতি বা আন্দোলন সমীচীন নয়। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কর্মবিরতির কারণে শিশু টিকাদান কার্যক্রম বন্ধ থাকায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে স্বাভাবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন তারা।

Aminur / Aminur

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান