বিশ্বজুড়ে দৈনিক মৃতের সংখ্যা বৃদ্ধি
বিশ্বে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৬৬৪ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৭ লাখ ৮৭ হাজার ৩৭৯ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৩২৯ জন। যার ফলে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৪০ লাখ ২১ হাজার ২৯১ জনে।
করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, আগের দিনের তুলনায় গত একদিনে বিশ্বে সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পেয়েছে। শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৬৫ হাজারের বেশি এবং মৃত্যু বেড়েছে ৮৩০ জন।
এদিকে গত একদিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ৫০৩ জন এবং মারা গেছেন ২ হাজার ১১৭ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ১৩ হাজার ৮৬৬ জন মারা গেছেন।
দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। গত একদিনে দেশটিতে মারা গেছেন ৮৫৭ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২২ হাজার ৪৩০ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭৪ লাখ ৮৭ হাজার ১৩৮ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬ হাজার ৩৮৮ জনের।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৭৫৬ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৩ লাখ ৯৯ হাজার ৫৪৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ১৬৩ জনের।
এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০৯ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১৩৯ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ১৮৮ জন এবং মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ৯০ জন।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা