ইকুয়েডরে কারাবন্দীদের সংঘাত, নিহত ১০০ ছাড়াল
ইকুয়েডরের গুয়ায়েকুইল শহরের একটি কারাগারে কয়েদিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এপর্যন্ত ১০০ জনের বেশি বন্দীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার থেকে শুরু হওয়া সংঘর্ষের রেশ চলে বুধবার রাত পর্যন্ত। এজন্য বর্তমানে ঘটনাস্থলে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট গিলার্মো ল্যাসো।
দেশটির কারা সেবার পরিচালক বলিভার গার্জন বলেন, মঙ্গলবার সংঘাত ঘটার পর তারা কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিলেন।
তবে বুধবার রাতে সেখানে আরেকটি সংঘাতের সৃষ্টি হয়। এসময় কারাবন্দী দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। পরে বৃহস্পতিবার সকালে আবারও পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় কারা কর্তৃপক্ষ।
বলিভার বলেন, দ্বিতীয় দফা সংঘর্ষের পর কারাগারের ভেতর থেকে আরও মরদেহ উদ্ধার করেন তারা। এনিয়ে দুই সংঘাতে একশোর বেশি মরদেহ শনাক্ত করা গেছে।
মঙ্গলবারের সংঘর্ষে কমপক্ষে ২৪ কারাবন্দী নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন আরও ৪৮ জন।
গুয়ায়েকুইল ইকুয়েডরের প্রধান বন্দর নগর। দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় মাদক চোরাচালানের ক্ষেত্রে এই বন্দরটি একটি বড় কেন্দ্র হিসেবে ব্যবহার হয়।
স্থানীয় গণমাধ্যম বলছে, মঙ্গলবার থেকে চলা এই সংঘাতটিও মেক্সিকোর শক্তিশালী মাদক পাচারকারী চক্রের নির্দেশেই হয়েছিল।
ইকুয়েডরের কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্রুপের কয়েদিদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। চলতি বছরের জুলাইতেও দেশটির দুটি কারাগারে সংঘর্ষে ২৭ কয়েদি নিহত হয়েছিলেন।
সূত্র: বিবিসি
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা