আদ্-দ্বীন মেডিকেল কলেজে থ্রি-ডি (3D) অ্যানিমেশন মনিটর উদ্বোধন
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে এই ডিজিটাল থ্রি-ডি (3D) অ্যানিমেশন মনিটর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে কলেজের এনাটমি বিভাগে এই অ্যানিমেশন মনিটর উদ্বোধন করা হয়।
থ্রি-ডি (3D) অ্যানিমেশন এমন একটি সফটওয়্যার যা টেক্সটবুককে থ্রি-ডি (3D) অ্যানিমেশন, ভিডিও এবং ইন্টারঅ্যাক্টিভ টুলের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে সহজবোধ্য করে তোলে। থ্রি-ডি (3D) অ্যানিমেশন মনিটরে মানুষের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ, রক্ত সঞ্চালন, বা জটিল সার্জারি প্রক্রিয়াগুলো থ্রি-ডিতে দেখানো সম্ভব, যা বইয়ের ছবি বা সাধারণ ভিডিওর চেয়ে অনেক বেশি কার্যকর।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্-দ্বীন হাসপাতাল ও নার্সিং সমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহমুদা হাসান, এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ. বি. এম ওমর ফারুক প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেডিকেল শিক্ষার মানোন্নয়নে এবং এনাটমি বা জটিল রোগ-ব্যাধি বোঝাতে থ্রি-ডি অ্যানিমেশন প্রযুক্তি ব্যবহার করা হয়। টেক্সটবুককে থ্রি-ডি অ্যানিমেশন-এ রূপান্তর করে কঠিন বিষয়গুলোকে জীবন্ত ও আকর্ষণীয় করে তোলা, যা ছাত্রদের বুঝতে সাহায্য করে এবং শেখার আগ্রহ বাড়ায়। নতুন চিকিৎসক ও শিক্ষার্থীদের জন্য এটি একটি শক্তিশালী প্রশিক্ষণ টুল।
এসময় মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং এনাটমি বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার