ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মমতা ভোট দেবেন বিকেলে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২১ দুপুর ১২:২২

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভবানীপুরের উপনির্বাচনে শেষ খবর পাওয়া পর্যন্ত ভোট দেননি রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ ধরে রাখতে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে উপনির্বাচনে অংশ নিয়েছেন তিনি। সর্বশেষ বিধানসভা নির্বাচনে মমতার দল জিতলেও তিনি পরাজিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রী পদে বহাল থাকতে হলে তাকে অবশ্যই একটি আসনে বিজয়ী হতে হবে।

আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়, বিকেল ৪টার পর ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ভাইপো তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুর ২টার পর ভোট দিতে যেতে পারেন।

এ নির্বাচনে জিততে না পারলে মুখ্যমন্ত্রীর পদ থাকছে না মমতার। এ কারণে রাজ্যের আরও দুটি আসনে বিধানসভার উপনির্বাচন হলেও সবার নজর এখন ভবানীপুরের দিকেই।

নির্বাচনে মমতার বিপরীতে রয়েছেন বিজেপির প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। কঠোর নিরাপত্তার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত