ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে কিশোর খুন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৯-২০২১ দুপুর ১২:২৭

রাজধানীর কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে মো. রিপন (১৬) নামের এক কিশোর খুন হয়েছে। বুধবার রাতে কামরাঙ্গীরচরের রসুলপুরে এ ঘটনা ঘটে।

রিপন শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচরের প্রয়াত আলম শরীফের ছেলে। সে রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজার একটি শাড়ির দোকানের সেলসম্যান ছিল। পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরে থাকত।

রিপনের বড় ভাইয়ের বন্ধু শুভ মাতবর জানান, রিপন বুধবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরছিল। এ সময় পূর্ব রসুলপুরে তার বাসার কাছে স্থানীয় আরেক কিশোর তার মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে দুই কিশোরের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে রিপনের পেটে ছুরিকাঘাত করে ওই কিশোর।

গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্বজন ও স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রীতি / প্রীতি

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক