আত্রাইয়ে দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীন উৎসব অনুষ্ঠিত
নওগাঁর আত্রাইয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার (২৬ ডিসেম্বর) উপজেলার শাহাগোলা ইউনিয়নের মিরাপুর গ্রামের একটি খেলার মাঠে দিনব্যাপী ‘গ্রাম উৎসব’ ব্যানারে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে শেকড়ের টানে প্রাণের স্পন্দনে এই মিলনমেলায় মেতে ওঠেন আবালবৃদ্ধবনিতা। গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব মোঃ সামিউল ইসলাম টগর, মোঃ মাকসুদুর রহমান সাগর ও মোঃ মমিনুল ইসলামের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এই উৎসবে বাংলার হারিয়ে যাওয়া সব ঐতিহ্যবাহী খেলার সমাহার ঘটে।
যার মধ্যে উল্লেখযোগ্য ছিল, বদন ও মোরগ যুদ্ধ, গোলাপটগর ও তিন পায়ে দৌড়, ছোটদের জন্য আকর্ষণীয় বস্তা দৌড়, মহিলাদের জন্য মিউজিক্যাল বালিশ খেলা, বড়দের জন্য চিরায়ত হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। খেলাধুলা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
উৎসবের অন্যতম উদ্যোক্তা মোঃ সামিউল ইসলাম টগর বলেন, স্মার্টফোনের যুগে আমাদের নতুন প্রজন্ম দেশীয় সংস্কৃতি ও খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। গ্রামীণ ঐতিহ্যের সাথে তাদের পরিচয় করিয়ে দিতে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতেই আমাদের এই আয়োজন। আমরা চাই প্রতি বছর যেন এই আনন্দধারা অব্যাহত থাকে।
আয়োজকরা আরও জানান, বাঙালি সংস্কৃতির বিকাশ ও প্রসারের মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখাই এই উৎসবের মূল লক্ষ্য। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় সুধীজন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের আশা ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার