ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কৃষিজমি বাঁচাতে সাহসী অভিযান, রায়গঞ্জের এসিল্যান্ড মাসুদ রানার জনআস্থা অর্জন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৬-১২-২০২৫ দুপুর ৪:৫২

পরিবেশ সুরক্ষা ও উর্বর কৃষিজমি সংরক্ষণে সিরাজগঞ্জের রায়গঞ্জে ধারাবাহিক অভিযান চালিয়ে প্রশংসা অর্জন করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ মাটি ও বালু উত্তোলন, টপসয়েল কর্তন এবং অনুমোদনহীন তামাকজাত দ্রব্য উৎপাদনের বিরুদ্ধে একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসব অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

স্থানীয় বাসিন্দা মো. শামীম হোসেন ও ফরিদুল ইসলামসহ অনেকেই বলেন, “আগে প্রকাশ্যে মাটি ও টপসয়েল কাটা হলেও এখন প্রশাসনের নিয়মিত অভিযানে এসব অনেকটাই কমে এসেছে। এসিল্যান্ড স্যার দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি।”

সচেতন মহলের মতে, মো. মাসুদ রানা নিরপেক্ষ ও আপোষহীনভাবে আইন প্রয়োগ করে রায়গঞ্জে সুশাসনের একটি শক্ত ভিত্তি তৈরি করেছেন। তারা বলেন, “পরিবেশ ও কৃষিজমি রক্ষায় বর্তমান প্রশাসনের ভূমিকা প্রশংসার দাবি রাখে। এই ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে।”

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, “পরিবেশ সুরক্ষা ও উর্বর কৃষিজমি রক্ষায় প্রশাসন কোনো ধরনের ছাড় দেবে না। অবৈধ মাটি ও বালু উত্তোলন, টপসয়েল কর্তন এবং অনুমোদনহীন শিল্পকারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন, “কৃষিজমির টপসয়েল নষ্ট হলে খাদ্য উৎপাদন ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জনস্বার্থে এসব অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।” এ সময় তিনি সাধারণ মানুষকে সচেতন হয়ে অবৈধ কর্মকাণ্ডের তথ্য দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ

ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন

মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’