ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিক্ষা ও সমাজ উন্নয়নে অনন্য ভূমিকায় রিডফোর্ড ফাউন্ডেশন


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৬-১২-২০২৫ দুপুর ৪:৫৩
রিডফোর্ড ফাউন্ডেশন একটি পরিবর্তন সৃষ্টিকারী ফাউন্ডেশ,
এটি একটি অরাজনৈতিক, অলাভজনক জনসেবামূলক প্রতিষ্ঠান, যা শিক্ষা, স্বাস্থ্য, সেবা, দাওয়াহ ও মানবসেবা এবং সামাজিক সামগ্রিক কল্যাণ মূলক কাজের মাধ্যমে সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছে৷ ২০২৫ সালে শায়খ মু. নুমান রিডার কর্তৃক প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনটি বর্তমানে তারই প্রতিনিধিত্বে নবীজীর আদর্শে মানবিক ও নৈতিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করছে। বিশুদ্ধ জ্ঞানের প্রসার, দারিদ্র্য বিমোচন এবং অবহেলিত মানুষের জীবনমান উন্নয়ন প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য। 
 
নীতি ও আদর্শে নবীজী (সা.) এর দর্শন ও কুরআন সুন্নাহ অনুসরণ করে৷ সকল মানুষের প্রতি সমান সহযোগিতা ও মানবিক দৃষ্টিভঙ্গি লালন করে৷ অরাজনৈতিক, দলনিরপেক্ষ ও কল্যাণকামী মানসিকতা যার মূল উদ্দেশ্য৷ আমরা মুসলিম পরিচয়ে এক৷ ইসলাম পন্থার এই শক্তিশালী ভিত্তি তৈরি করতে “বিশ্বব্যাপী এক কুরআন, এক নবী, এক লক্ষ্য, এক উম্মাহ” স্লোগান সামনে রেখে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে পথ চলে৷ 
 
শিক্ষা খাতে রিডফোর্ড ফাউন্ডেশন— মাদ্রাসা মসজিদ ভিত্তিক ইসলামী শিক্ষা কেন্দ্র উন্নয়ন, আধুনিক স্কুল-কলেজ স্থাপন এবং কারিগরি ও আইটি প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে কাজ করছে। এর পাশাপাশি এতিম - মিসকিন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ এবং শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে একটি আদর্শ ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে কাজ করছে।
 
ফাউন্ডেশনটি যে লক্ষ্য নিয়ে কাজ করছে, তন্মধ্যে অন্যতম— আদর্শ নাগরিক তৈরি করা৷ দরিদ্র ও অসহায়দের পাশে দাঁড়ানো৷ শিক্ষা, স্বাস্থ্য, দাওয়াহ ও মানবসেবা খাতে ভূমিকা রাখা৷ দ্বীনি ও আধুনিক জ্ঞানের আলোয় সমাজ গঠন সহ সমসাময়িক চ্যালেঞ্জগুলো অতিক্রম করে মানবতার মুক্তির জন্য সুউচ্চ দক্ষ ও আলোকিত প্রজন্ম করা৷ 
 
স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সহায়তা, ঔষধ বিতরণ, বিশেষ রোগীদের আর্থিক সহায়তা এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রোগ্রাম সহ সার্বজনীন মানুষের জীবনমান উন্নয়নই ফাউন্ডেশনটির মূখ্য কর্মকাণ্ড৷ সাথেসাথে দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা, রমজানে ইফতার বিতরণ, ঈদ উপহার, শীতবস্ত্র বিতরণ ও ক্ষুদ্র উদ্যোক্তা সহায়তার মাধ্যমে মানুষের স্বনির্ভরতা নিশ্চিত করার উদ্যোগ নিয়ে কাজ করছে।
 
এছাড়াও প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ বিতরণ, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম এবং ঘরহারা মানুষের জন্য নিরাপদ বাসস্থান নির্মাণে রিডফোর্ড ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। দাওয়াহ ও সচেতনতা বৃদ্ধিতে মাহফিল, সেমিনার, কর্মশালা ও যুবসমাজকেন্দ্রিক মোটিভেশনাল প্রোগ্রামের আয়োজন করে থাকে।
 
স্বচ্ছতা, জবাবদিহিতা ও অগ্রাধিকারের ভিত্তিতে পরিচালিত রিডফোর্ড ফাউন্ডেশন একটি মানবিক, নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছে।
 
রিডফোর্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়; সমাজকল্যাণ তহবিলে সংগৃহীত অর্থ সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। নিয়মিত অডিট, প্রকল্পভিত্তিক ব্যয় বিবরণী এবং ফলাফল মূল্যায়নের মাধ্যমে দাতাদের আস্থা বজায় রাখা হয়। এতে শিল্পপতি ও দাতারা নিশ্চিন্তে মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন। এসময় সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আরও সুসংগঠিত ও টেকসই উদ্যোগ গ্রহণের লক্ষ্যে রিডফোর্ড ফাউন্ডেশনের সমাজকল্যাণ তহবিলে ফান্ড সংগ্রহে দেশের শিল্পপতি ও ব্যবসায়ী সমাজের প্রতি মানবিক দৃষ্টির আহবান করেছেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান বিশিষ্ট সমাজকর্মী ও চিন্তাবিদ শায়খ মু. নুমান রিডার।
 
সম্প্রতি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, সমাজের সামগ্রিক উন্নয়ন কেবল সরকারের একক প্রচেষ্টায় সম্ভব নয়। শিল্পপতি ও উদ্যোক্তাদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানবকল্যাণে সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তাঁর ভাষায়, “রিডফোর্ড ফাউন্ডেশন এমন একটি কাঠামো তৈরি করেছে, যেখানে সহযোগিতা সরাসরি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।”
শায়খ নুমান রিডার আরও জানান, রিডফোর্ড ফাউন্ডেশনের সমাজকল্যাণ তহবিলের আওতায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, দারিদ্র্য বিমোচন, এতিম ও অসহায় শিশুদের সহায়তা, নারীদের কর্মমুখীকরণ উদ্যোগ এবং দুর্যোগকালীন পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে শিল্পপতিদের আর্থিক সহায়তা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।
 
তিনি বলেন, ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি মানবিক অবদানই একজন শিল্পপতির প্রকৃত পরিচয় তুলে ধরে। “যে শিল্প ও বাণিজ্য মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে, সেই শিল্প যদি মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এগিয়ে না আসে, তবে সেই সমাজে ভারসাম্য ও ন্যায়বোধ প্রতিষ্ঠিত হয় না,” অনুদান দিতে ফাউন্ডেশনের ওয়েবসাইট ভিজিট করুন৷

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা