ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলার নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৮-১২-২০২৫ দুপুর ১১:১৫

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় ময়মনসিংহ জেলা পরিষদের আব্দুল জব্বার মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান। তিনি তার বক্তব্যে ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে ভূমি অফিসারদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি নবনির্বাচিত কার্যকরী পরিষদকে দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের কল্যাণে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক  মোঃ আজিম উদ্দিন,মোঃ মোতাহার হোসেন খাঁন, মোঃ আসাদুজ্জামান,মোঃ হেলাল উদ্দিন এবং জনাব মোঃ আয়েন উদ্দিন। তারা প্রত্যেকেই সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলার সভাপতি জনাব মোঃ ইকতিয়ার উদ্দিন ভূইয়া। সভাপতির বক্তব্যে তিনি নবনির্বাচিত কমিটির প্রতি আস্থা রেখে বলেন, এই পরিষদ সদস্যদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করবে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিরোজ আহমেদ। জেলা পরিষদের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ অভিষেক অনুষ্ঠান শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক পর্ব শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়, যা অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে আনন্দ ও উৎসাহের সঞ্চার করে।সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, ময়মনসিংহ জেলা শাখা।

Aminur / Aminur

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত