ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় বিশেষ অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা মিঠু ও খোকা মিয়া হত্যা মামলার আসামি তোফাজ্জল আটক


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ২৮-১২-২০২৫ দুপুর ১২:১৮

রংপুরের কাউনিয়া উপজেলায় চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’-এর আওতায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়কসহ একটি হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার রাতের পৃথক অভিযানে কাউনিয়া থানা পুলিশ উপজেলার বালাপাড়া ইউনিয়নের শান্ত বাজার এলাকা থেকে নাজির হোসেন মিঠু (২৮)–কে আটক করে। তিনি গেদ্দ বালাপাড়া এলাকার আকবর আলীর ছেলে এবং বালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক।
অন্যদিকে একই দিন রাত ১২টা ৫ মিনিটের দিকে বালাপাড়া ইউনিয়নের খোপাটি এলাকায় সংঘটিত খোকা মিয়া হত্যা মামলার ২ নম্বর আসামি তোফাজ্জল হোসেন (৪২)–কে গ্রেপ্তার করা হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল রংপুর র‍্যাব–১৩-এর সহায়তায় কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার চাকিরপাশা ইউনিয়নের কালিরহাট গ্রাম থেকে তাকে আটক করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত কাউকেই আইনের বাইরে রাখা হবে না।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে