ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখায় দুর্বৃত্তদের হামলায় দুই ভাই খুন


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১২-২০২৫ দুপুর ১২:৪০

মৌলভীবাজার জেলার বড়লেখায় নিজ বাড়িতে দুর্বৃত্তের অতর্কিত হামলায় খুন হয়েছেন দুই ভাই। এদের একজন প্রবাসী ও অপরজন পেশায় কৃষক। এ ঘটনায় গুরুতর আহত অপর এক ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৭ ডিসেম্বর ) মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন নিহতদের বাড়িতে। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

নিহতরা হলেন- বিওসি কেছরীগুল গ্রামের মৃত নিমার আলীর বড়ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) ও ছোট ছেলে কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। জামাল উদ্দিন ৬ মাস আগে দেশে আসেন। গুরুতর আহত ব্যক্তির নাম মো. জমির উদ্দিন। তিনি ওই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। তাৎক্ষণিকভাবে কি কারণে খুনের ঘটনা ঘটেছে এবং কারা তাদেরকে খুন করেছ তা জানা যায়নি।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, নিহত দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে কাজ করছে পুলিশ।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা